মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

বাউফলে রিক্সা চালককে কুপিয়ে গুরুতর জখম

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২২০ বার

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাউফলে মোঃ আলী হোসেন হাওলাদার নামে এক রিক্সা চালককে কুপিয়ে গুরতর জখম করেছে এক বখাটে যুবক। শুক্রবার রাতে বাউফল পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের শের-ই-বাংলা সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একই ওয়ার্ডের আক্কেল আলী কারিগরের বখাটে ছেলে মো. সোহরাব হোসেন ও সোবাহান হাওলাদারের ছেলে রিক্সাচালক মো. আলী হোসেনের সঙ্গে রিক্সাভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রিক্সার যাত্রী সোহরাব হোসেন তার সঙ্গে থাকা ছুরি দিয়ে জখম করে আলী হোসনকে।

এ সময়ে আলী হোসেনের ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওই রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত আলী হোসেনের মা আফসোন বিবি বলেন, স্থানীয়  এক যুবকের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থানে যাই। সেখানে গিয়ে আমার ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখি। বখাটে ছেলে সোহরাবের ছুরির আঘাতে আমার ছেলের ডান হাতের বৃদ্ধা আঙ্গুলটি কেটে চামড়ার সাথে ঝুলে রয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পাঠিয়েছি। হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com