মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৫১ বার

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও প্রক্টর ড. মো. আব্দুল কাইউম।

মঙ্গরবার বেলা ১২ টার সময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ সচিব বরাবর এ পদত্যাগ পত্র জমা দেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় রেজিস্টার মনিরুল ইসলাম।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে স্ব স্ব পদ থেকে পদত্যাগ করেন বিতর্কিত উপাচার্য ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড. মোঃ আবদুল কাইয়ুম এবং সহকারী প্রক্টর ড. মাহফুজ আলম।

সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্রে সই করতে বাধ্য হন উপাচার্য। তবে পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করেন প্রক্টর ও সহকারী প্রক্টর।

পদত্যাগপত্রে উপাচার্য উল্লেখ করেন, ‘বর্তমানে ব্যক্তিগত এবং পারিবারিক কারণে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করছি।

উপাচার্যের পদত্যাগের বিষয়ে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রেজা শরীফ বলেন, স্বৈরাচার হাসিনার দোসর ছিলেন সদ্য সাবেক ভিসি এবং তার প্রশাসন। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন দমনে হেন পদক্ষেপ নেই যা তারা গ্রহণ করেনি। তাই শিক্ষার্থীরাই তাকে পদত্যাগে বাধ্য করেছে।

এর আগে সোমবার আন্দোলন করে ভিসি এবং প্রক্টরকে পদত্যাগের জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা৷ পরবর্তীতে আজ বেলা ১টার দিকে পদত্যাগ করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com