বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বরিশাল জেলার ছয়টি আসন থেকে মোট ৫৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

জাহিদ হোসাইন জুয়েল. বরিশাল
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৩৭ বার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি আসন থেকে মোট ৫৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে বিভিন্ন দলীয় প্রার্থী ৪০ জন এবং স্বতন্ত্র প্রার্থী ১৫ জন। সবচেয়ে কম ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন বরিশাল -১ আসন থেকে। এবং সবচেয়ে বেশি ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন বরিশাল -৬ আসন থেকে।

বরিশাল -১ (গৌরনদী-আগৈলঝাড়া) থেকে যারা মনোনয়ন পত্র দাখিল করেন, আবুল হাসানাত আবদুল্লাহ বাংলাদেশ আওয়ামীলীগ, সেরনিয়াবাত সেকেন্দার আলী জাতীয় পার্টি, মোঃ রিয়াজ মোর্শেদ জামান খান জাকের পার্টি, মোঃ তুহিন এনবিপি।

বরিশাল -২ (উজিরপুর-বানাড়ীপাড়া) থেকে যারা মনোনয়ন পত্র দাখিল করেন, সাহেব আলী এনবিপি, রাশেদ খান মেনন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, আলহাজ্ব মোঃ শাহজাহান সিরাজ তৃনমূল বিএনপি, মোঃ জহুরুল ইসলাম বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, মোঃ স্বপন মৃধা জাকের পার্টি, তালুকদার মোঃ ইউনুস বাংলাদেশ আওয়ামীলীগ, মোঃ ইকবাল হোসেন জাতীয় পার্টি, রন্জিত কুমার বাড়ৈ জাতীয় পার্টি, এ কে ফাইয়াজুল হক স্বতন্ত্র, নকুল কুমার বিশ্বাস কৃষক শ্রমিক জনতা লীগ, মোঃ মিরাজ খান বাংলাদেশ কংগ্রেস, মোঃ মনিরুল ইসলাম স্বতন্ত্র, ব্যরিস্টার আলবার্ট বাড়ৈ জাতীয় পার্টি জেপি।

বরিশাল -৩ (মূলাদী-বাবুগঞ্জ) থেকে যারা মনোনয়ন পত্র দাখিল করেন, গোলাম কিবরিয়া টিপু জাতীয় পার্টি, রাশেদ খান মেনন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, টিপু সুলতান বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, মিজানুর রহমান বাচ্চু জাকের পার্টি, সরদার মোঃ খালেদ হোসেন বাংলাদেশ আওয়ামীলীগ, মোঃ আতিকুর রহমান স্বতন্ত্র, মোঃ আমিনুল হক স্বতন্ত্র, শাহনাজ হোসেন তৃনমূল বিএনপি, মোঃ আজিমুল হাসান জিহাদ মুক্তিজোট।

বরিশাল -৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) থেকে যারা মনোনয়ন পত্র দাখিল করেন, শাম্মি আহমেদ বাংলাদেশ আওয়ামীলীগ, মোঃ মিজানুর রহমান জাতীয় পার্টি , পংকজ নাথ স্বতন্ত্র, মোঃ আসাদুজ্জামান মুক্তিজোট, রিদয় ইসলাম চুন্নু মুক্তিজোট।

বরিশাল -৫ (সদর ও বরিশাল সিটি) জাহিদ ফারুক বাংলাদেশ আওয়ামীলীগ, মোঃ ইকবাল হোসেন জাতীয় পার্টি, আব্দুল হান্নান সিকদার এনপিপি, মোঃ সালাহ উদ্দিন রিপন স্বতন্ত্র, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ স্বতন্ত্র, মাহতাব হোসেন বাংলাদেশ কংগ্রেস, মোঃ আসাদুজ্জামান মুক্তিজোট, মোঃ আবুল হোসাইন জাকের পার্টি।

বরিশাল -৬ (বাকেরগঞ্জ) থেকে যারা মনোনয়ন পত্র দাখিল করেন, মোহাম্মদ মহসীন জাসদ, মোঃ মইনুল ইসলাম বাংলাদেশ কংগ্রেস, আব্দুল হাফিজ মল্লিক বাংলাদেশ আওয়ামীলীগ, মোঃ শামসুল আলম স্বতন্ত্র, নাসরিন জাহান রত্না জাতীয় পার্টি , মোঃ মোশারফ হোসেন এনপিপি, মোঃ হুমায়ুন কবির সিকদার জাকের পার্টি, টি এম জহিরুল হক তুহিন তৃনমূল বিএনপি, মোঃ জাকির খান সাগর স্বতন্ত্র, মোঃ শাহরিয়ার মিয়া স্বতন্ত্র, খান আলতাফ হোসেন স্বতন্ত্র, রাজিব আহাম্মদ তালুকদার স্বতন্ত্র, মোঃ শাহবাজ মিয়া স্বতন্ত্র, নুর এ আলম সিকদার স্বতন্ত্র, মোঃ হুমায়ুন কবির বাংলাদেশ কংগ্রেস, মোঃ কামরুল ইসলাম খান স্বতন্ত্র।

বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেন আগামী ৩ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com