বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালে ৭ ডাকাত আটক

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৩ বার

বরিশালের হিজলা উপজেলার দুর্গম চর থেকে ডাকাতির প্রস্তুতিকালে হত্যা মামলার তিন আসামীসহ ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় তৈরি পাইপগান, ৬ রাউন্ড কার্তুজ, চারটি ক্রিচ ও তিনটি রামদা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ডাকাত দল তিন রাউন্ড গুলি চালালেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার ভোররাতে মুলাদী ও হিজলা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ডাকাতদের আটক করে। আগামীকাল রবিবার আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।এমন তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার মো: ওয়াহেদুল ইসলাম।

 

তিনি আরো বলেন, মুলাদীর কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের মৃত আবুল কালাম ওরফে কলম সরদারের ছেলে কামাল সরদার ও জামাল সরদার, মুজাহার সরদারের ছেলে মানিক সরদার, ভোলা সদর উপজেলার চরমনষা গ্রামের বশার মীরের ছেলে আলম মীর, একই উপজেলার রামদাসপুর গ্রামের রত্তন বেপারীর ছেলে জুয়েল বেপারী, মৃত মালেক সরদারের ছেলে মাসুম সরদার, কন্দ্রকপুর গ্রামের জহিরুল ইসলাম মাঝির ছেলে মেহেদী হাসান মাঝি।

প্রথমোক্ত তিনজন মুলাদীর চরকমিশনার গ্রামের আব্দুর রব হাওলাদার হত্যা মামলার এজাহারভূক্ত আসামী। এছাড়া জুয়েল বেপারী হিজলা থানায় ডাকাতিসহ একাধিক মামলার আসামী।

অভিযানে নেতৃত্ব দেয়া মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, গত ২২ আগস্ট বৃদ্ধ আব্দুর রব হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদশার দায়েরকৃত মামলার এজাহারভূক্ত আসামীরা হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের দুর্গম কানীবগীর চরে আত্মগোপন করে আছে। সেখান থেকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

 

এ সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে মুলাদী ও হিজলা থানা পুলিশ সদস্যদের নিয়ে যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযানের টের পেয়ে ডাকাত দল তিন রাউন্ড গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে ওই ৭ জনকে আটক করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় দেশী তৈরী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র এবং গুলি।

অভিযানে নেতৃত্ব দেয়া হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের আহম্মেদ বলেন, চরের পরিত্যক্ত একটি ঘর থেকে ডাকাতদের অস্ত্র ও গুলিসহ আটক করে কাজীরচর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার গ্রামবাসী খবর পেয়ে থানার সামনে বিক্ষোভ করে। তারা আটককৃতদের ফাঁসির দাবি জানান। পরবর্তীতে তাদের বুঝিয়ে থানার সামনে থেকে সরিয়ে দেয়া হয়।

ওসি আরো বলেন, এ ঘটনায় হত্যা মামলার আসামীদের মুলাদী থানায় সোপর্দ করা হবে। এছাড়া ৭ ডাকাতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও পুলিশের উপর হামলার অভিযোগে এবং অস্ত্র আইনে পৃথক দুই মামলা দায়ের করা হবে। পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। ##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com