বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশালে হেলথ কার্ড বিতরণ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১০৫ বার

বরিশালে জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে হেলথ কার্ড বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

আজ ২০ এপ্রিল রবিবার বরিশাল জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ২০২৪-এ আহতদের মাঝে হেলথ কার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিব) লুসিকান্ত হাজং, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সব্যসাচী দাসসহ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতাবৃন্দ।

জেলা প্রশাসক বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ এবং আহত শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীরা হেলথ কার্ডের সুবিধা পাবেন।

এই হেলথ কার্ডের মাধ্যমে তারা সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।” বরিশাল জেলার ১০টি উপজেলায় ২৪৪টি হেলথ কার্ড বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বরিশাল সদর উপজেলায় ৬৯টি, আগৈলঝাড়া উপজেলা ১১টি, বানারীপাড়া উপজেলা ৯টি, বাকেরগঞ্জ উপজেলা ১৯টি, হিজলা উপজেলা ২০টি, উজিরপুর উপজেলা ২৩টি, গৌরনদী উপজেলা ২৮টি, বাবুগঞ্জ উপজেলা ১৬টি, মেহেন্দিগঞ্জ উপজেলা ৩১টি, মুলাদী উপজেলা ১৮টি। বরিশাল জেলায় মোট ২৪৪টি হেলথ কার্ড বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com