বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বরিশালে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৪ বার
ফাইল ফটো

বরিশালে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগের মামলায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার কুড়ালিয়া এলাকার নিহত সুশান্ত বৈরাগীর স্ত্রী সেবিকা মণ্ডল (২২) ও তার পরকীয়া প্রেমিক ঝালকাঠি জেলার জগদীশপুর এলাকার মিঠুন হালদার (২৮)।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানান, আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দুপুরে এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় সেবিকা মণ্ডল আদালতে উপস্থিত থাকলেও মিঠুন হালদার পলাতক রয়েছে। মিঠুন হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ঘটনার দেড় বছর আ‌গে বিয়ে হয় সুশান্ত বৈরাগী ও সেবিকা মণ্ডলের। বিয়ের পরই সেবিকা মণ্ডলের সঙ্গে মিঠুন হালদারের মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৭ সালের ৭ নভেম্বর বরিশালের উজিরপুর উপজেলার কুড়ালিয়া গ্রামের নারায়ন বৈরাগীর ছেলে সুশান্ত বৈরাগী তার স্ত্রী সেবিকা মণ্ডলের কাছে রাতে ভাত খেতে চায়। এ সময় সেবিকা মণ্ডল টেবিলে রাখা ভাত খেতে বলে। সুশান্ত মণ্ডল টেবিলে রাখা বিষ মিশ্রিত ভাত ও শাপলা ভাজা খেতে শুরু করে। অর্ধেক ভাত খাওয়ার পরে সুশান্ত বমি ও ছটফট করতে শুরু করে। অবস্থার অবনতি ঘটলে পর‌দিন সকাল ৮টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভ‌র্তি করা হয় তা‌কে। ৯ নভেম্বর রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় সুশান্ত বৈরাগীর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই সুনীল বৈরাগী ২০১৭ সা‌লের ১০ নভেম্বর বরিশালের উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১৯ সা‌লের ৩১ ডিসেম্বর সিআইডি বরিশাল জেলার পুলিশ পরিদর্শক আলী আকবর মামলার চার্জশিট দেন। তদ‌ন্তে মিঠুন হালদা‌রের কথা মতো বিষ মি‌শি‌য়ে সুশান্ত‌কে ভাত খাওয়া‌নোর বিষয়‌টি উ‌ঠে আ‌সে। আদালত ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com