বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০

বরিশালে স্কুল বন্ধ করে বিয়ে

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৭৫ বার

বরিশালে স্কুল ছুটি দিয়ে বিয়ের আয়োজন করছে স্থানীয় এক প্রভাবশালী মহল। বৃহস্পতিবার ১০ মার্চ নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার মোফাজ্জেল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয় এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় পুরো স্কুল মাঠ জুড়ে প্যান্ডেল করে বিয়ের আয়োজন করছে স্থানীয় ইয়ার হোসেন সিকদার। তার মেয়ে সাবরিনা আক্তার সুমির সাথে পশ্চিম চর হোগলা গ্ৰামের আবুল হোসেনের ছেলে বিকাশ আহমেদ বাপ্পির সাথে এ বিয়ের আয়োজন।

বিদ্যালয় চলাকালীন মাঠে বিয়ের আয়োজনের অনুমতি প্রসঙ্গে মেয়ের বাবা জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তাকে এ আয়োজনের অনুমতি দিয়েছে। তাছাড়া আমার মেয়ে এই বিদ্যালয়ের ছাত্রী ছিল।

এ বিষয়ে মোফাজ্জেল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসরাফুজ্জামান খান রনি জানান, আমি যেহেতু সোসাল ওয়ার্ক করি সেহেতু অনেকেই অনেক কিছুতে অনুমতি দিতে হয়।

এদিকে স্থানীয়রা নাম প্রকাশ না করা শর্তে জানান, বিয়ে উপলক্ষে শিক্ষার্থীদের আগে ভাগেই ছুটি দিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে মোফাজ্জেল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন এর ব্যবহৃত মোবাইল (০১৭৪৬৭৬৬৮৭৪) নম্বরে বলা সাড়ে ১২ টা থেকে ১ টা পর্যন্ত একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ হাওলাদারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে আমাদের কাছে অনুমতির জন্য আসছিল। তাদের অনুমতি দেয়া হয়নি। স্কুল চলাকালীন সময়ে দুপুর আড়াইটা পর্যন্ত কোন কিছু করার বিধান নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com