শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

বরিশালে সালিশ বৈঠক শেষে হামলায় বৃদ্ধা নিহত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৯৬ বার
ফাইল ফটো

সালিশ বৈঠকের রায় না মেনে প্রতিপক্ষের হামলার অপরপক্ষের আহত বৃদ্ধা রাবেয়া বেগম (৭০) চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

আজ রবিবার দুপুরে নিহতের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনের নামোল্লেক করে মেট্রোপলিটনের বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত রাবেয়া বেগম বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী এলাকার মৃত আব্দুল খালেক হাওলাদারের স্ত্রী।

মামলার বাদি নিহতের নাতী জুলহাস খান অভিযোগ করে বলেন, ঢাকায় বসবাসরত তার মামা কামাল হাওলাদার অতিসম্প্রতি পৈত্রিক সম্পত্তিতে ঘর উত্তোলন করতে গেলে একই বাড়ির আবুল কালাম আজাদসহ তার ছেলে বানারীপাড়া ভূমি অফিসে কর্মরত সুজন হাওলাদার, অপর ভাই লিজন, নান্টুসহ অন্যান্যরা বাঁধা প্রদান করেন।

এনিয়ে সৃষ্ট বিরোধের জেরধরে গত শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে কর্ণকাঠী চৈতন্য স্কুল সংলগ্ন নিজ বাড়িতে স্থানীয় সমাজ সেবক সুমন হাওলাদার ও শহিদ খানসহ অন্যান্যদের উপস্থিতিতে সালিশ বৈঠক বসে।

জুলহাস খান আরও জানান, সালিশ বৈঠকের রায় আমার মামা মেনে নিলেও প্রতিপক্ষ সুজন হাওলাদার গংরা মেনে নেয়নি। তারা সালিশ বৈঠক শেষে পরিকল্পিতভাবে হামলা চালায়।

এতে রাবেয়া বেগম, লিমা বেগম, রুমা বেগম, কামাল হাওলাদার ও জুলহাস খান আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ওইদিন গভীররাতে বৃদ্ধা রাবেয়া বেগম গুরুত্বর অসুস্থ্য হয়ে পরে।

তাকে শনিবার (১৭ মে) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ওইদিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া বেগম মৃত্যুবরণ করেন।

অভিযোগের ব্যাপারে সুজন হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বরিশাল বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com