বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

বরিশালে সপ্তাহব্যাপী মোবাইল কোর্ট অভিযানে ৭৭৯টি মামলায় ৯,৪১,৯০০ টাকা জরিমানা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৮৫৪ বার

দেশের করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বাঁড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা তাই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী গত ১ জুলাই থেকে সপ্তাহব্যাপী সরকারি বিধি-নিষেধ (লক ডাউন) ঘোষণা করেন সরকার এরই ধারাবাহিকতায় আজ ৭ জুলাই বুধবার দিনব্যাপী জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল জেলা ও মহানগরীতে ৭ দিনের বিধি-নিষেধ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে।

 

লকডাউন এর সপ্তম দিনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে বরিশাল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৪ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

 

বরিশাল জেলায় দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযানে ৭৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দন্ডবিধি ২৬৯ ধারার পৃথক মামলায় ৬৭ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

বরিশাল মহানগরীতে ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৪০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে বিভিন্ন অপরাধে ৩৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন।

 

পাশাপাশি বরিশাল জেলার ১০ টি উপজেলায় অভিযান পরিচালনা করেন ৮ জন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ৩৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে পৃথক মামলায় ৩২ হাজার ৮৫০ টাকার জরিমানা আদায় করা হয়েছে।

 

গত এক সপ্তায় জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে বরিশাল জেলা ও মহানগরীতে ১২৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বারা মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৭৭৯ টি মামলায় মোট ৯ লক্ষ ৪১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

মহানগরীতে ৪৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০৪ টি মামলায় ২ লক্ষ ৭৮ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করেন।

 

পাশাপাশি বরিশাল জেলার ১০ টি উপজেলায় ৭৯ জন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন ৪৭৫ টি মামলায় ৬ লক্ষ ৬৩ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com