রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

বরিশালে সড়ক দূর্ঘটনায় মা-ছেলে নিহত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৩৩ বার

যাত্রীবাহি পরিবহন ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন।

একই দূর্ঘটনায় গুরুত্বর আহত ছয়জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ রবিবার বেলা দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বেজহার নামক এলাকায়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে থাকা গৌরনদী হাইওয়ে থানার এসআই জামান জানিয়েছেন, ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের সাথে বিপরিতদিক থেকে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংর্ঘষ হয়।

তিনি আরও জানিয়েছেন, নিহত পরিবহন যাত্রী সুমি আক্তার (৩০) ও তার শিশু ছেলে আজমাইনের (৪) লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাশাপাশি আহত মাহিন্দ্রার যাত্রীদের উদ্ধার করে প্রথমে গৌরনদী হাসপাতালে পরে শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

ঘটনার পর পরই দূর্ঘটনাকবলিত দুটি যান আটক করা হয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, নিহত সুমি আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ এলাকার বাসিন্দা আজম মৃধার স্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com