সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজের ছাত্র ট্রাক চাপায় নিহত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৮৪ বার

বরিশাল সিএন্ডবি রোডে ট্রাক চাপায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র মোঃ তৌফিকুর রহমান শুভ নিহত হয়েছেন। এ সময় সাথে থাকা ইজিবাইকের চালক গুরুতর আহত হয়।

আজ সোমবার ২৭ নভেম্বর রাতে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের এডিসি মোহাম্মদ ফজলু জানান, রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে বরিশাল নথুল্লাবাদ থেকে মেডিকেল কলেজে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক গাড়িসহ তাকে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। বরিশাল ঢাকা মহাসড়কের নগরীর বৈদ্যপাড়ার মুখে এই দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com