বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন!

বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের আলোচনা সভা ও লিফলেট বিতরণ

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৫৯ বার

আজ ১৭ আগস্ট বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় বরিশাল কালেক্টরের স্কুল এন্ড কলেজ ও বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স স বিদ্যালয়ের হল রুমে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই, উপাধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য্য, প্রধান শিক্ষক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাহবুবা হেসেন।

শুরুতে শিক্ষার্থীদের হতে জেলা প্রশাসনের সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণতঃ ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিনড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে।

বর্ষার সময় সাধারণত এ রোগের প্রকোপ বাড়ে। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়। আপনার ঘরে এবং আশেপাশে যে কোন জায়গায় পানি জমতে না দেয়া। ফলে এডিস মশার লার্ভা জন্মাতে পারবে না।

ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ব্লিচিং পাউডার দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম,মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা/নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারী শেল ইত্যাদিতে এডিস মশা ডিম পড়ে। কাজেই এগুলো বর্জ্য হিসেবে ব্যবস্থা নেয়া। ব্যবহৃত পানির পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে যাতে পানি না জমে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করুন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com