বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বরিশালে শান্তিরক্ষী দিবস পালিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৮৫ বার

“আর নয় যুদ্ধ, বিশ্বব্যাপী শান্তি চাই” এই স্লোগান সামনে রেখে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আন্তর্জাতিক শান্তি রক্ষী দিবস -২০২৫ পালিত হয়েছে।

শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের যুক্ত হওয়ার ৩৭ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ ২৯ মে সকাল ১০ টায় বিএমপি পুলিশ লাইন্স ড্রিলশেটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর মো: আসাদুজ্জামান প্রিন্স, বিমান বাহিনীর স্কাটন লিডার মো: মুবিন, ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান মো: আনোয়ার হোসেন।

পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেনা, নৌ, বিমান বাহিনী, কোস্ট গার্ড, সামাজিক, রাজনৈতিক, সেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শুরুতেই বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা। এরপর এই রঙের টি শার্ট ও ক্যাপ পড়ে আগত অতিথিদের নিয়ে জমকালো এক র‍্যালী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো: মঞ্জুর মোর্শেদ আলম সকল শান্তি রক্ষীদের শ্রদ্ধা নিবেদন করে বলেন,পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান বিশ্বব্যাপী স্বীকৃত। শান্তি রক্ষার প্রথম শর্ত একতা তাই আমাদের একতাবদ্ধ হতে হবে। শান্তি রক্ষায় জাতী, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে একযোগে কাজ করতে হবে।

বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় এ দেশের সেনা, নৌ, বিমান বাহিনীসহ পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা যুক্ত রয়েছে। তারা নিজেদের জীবন বাজী রেখে শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, যুদ্ধ নয় আমরা শান্তি চাই,পারমাণবিক বোমা নয় আমরা মানবিকতা চাই। ফিলিস্তিনে নিরীহ মানুষের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানাই পাশাপাশি ফিলিস্তিনের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠায় আমরা কাজ করতে চাই।

আমাদের দেশের মানুষ যেমন শান্তিপ্রিয় ঠিক তেমনি এ দেশের শান্তি রক্ষীরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাদের এই আত্মত্যাগ বিশ্বের দরবারে আমাদের সম্মান বৃদ্ধি করেছে।

আমরা চাই আমাদের এই মর্যাদা চিরদিন অটুট থাকুক পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ুক এই বানী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com