শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

বরিশালে যুবদলের বিক্ষোভ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার

সরকারের উদাসীনতাকে দায়ী করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে—এমন অভিযোগ তুলে সারাদেশের মতো বরিশালেও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে জেলা ও মহানগর যুবদল।

বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা।

নেতারা বলেন, দেশে পরিকল্পনামাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে অরাজক পরিস্থিতি বিদ্যমান রাখার চেষ্টা চলছে। এই অজুহাতে জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ সময় দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পদক্ষেপ গ্রহনের দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com