মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে আটক-৯, ২৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৭৪১ বার

দেশের করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বাঁড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা তাই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ১৪ দিনের সরকারি বিধি-নিষেধ (লক ডাউন) ঘোষণা করেন সরকার এরই ধারাবাহিকতায় আজ  বৃহস্পতিবার (৮ জুলাই) দিনব্যাপী বরিশাল জেলা প্রশাসন  এর পক্ষ থেকে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল জেলা ও মহানগরীতে বিধি-নিষেধ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে।

 

লকডাউন এর অষ্টম দিনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৩ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় মোবাইল কোর্ট অভিযানে ৯ ব্যক্তিকে আকট, ২৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দন্ডবিধি ২৬৯ ধারার পৃথক মামলায় ১৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

বরিশাল মহানগরীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তেগীর এর নেতৃত্বে নগরীর সদর রোড, চক বাজার রোডে অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি অমান্য করে বিনা কারনে বাইরে ঘোরাঘুরি ও মাস্ক না পরার অপরাধে ৯ জনকে আটক করা হয়। পাশাপাশি ৬ জন ব্যক্তিকে ২৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়

বরিশাল মহানগরীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি এর নেতৃত্বে নগরীর পোর্ট রোড, বান্দ রোড, মেডিকেল মোড়সহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি অমান্য করায় ১ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

পাশাপাশি নগরীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা এর নেতৃত্বে নগরীর আমতলার মোড়, বাংলা বাজার, রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি অমান্য করায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান কে ৮৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com