শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

বরিশালে বিষপানে আত্নহত্যার চেস্টা

বরিশাল ব্যুরো
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৯৩৯ বার

করোনার জন্য সুদী মহাজনের পাওনা টাকা পরিশোধ করতে না পারায় অব্যাহত চাঁপের মুখে বিষপান করেছে যুগল সোম (৪৫) নামের এক পান ব্যবসায়ী। মুমূর্ষ অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামের।

আজ ১২ই জুন শনিবার দুপুরে যুগল সোমের স্ত্রী দুই সন্তানের জননী কবিতা রানী সোম জানান, স্থানীয় একটি সমিতি থেকে তার স্বামী ৩০ হাজার টাকা ও গ্রাম্য সুদী মহাজনের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা সুদে এনে ব্যবসার কাজে ব্যয় করেন। করোনার মধ্যে ব্যবসায় লোকসান হওয়ায় সুদের টাকা পরিশোধ করতে পারেননি। কিন্তু প্রতিদিন সুদী মহাজন তার পাওনা টাকার জন্য বিভিন্ন ধরনের চাঁপ প্রয়োগ করে আসছিলো।

তারই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে একই গ্রামের সুদী মহাজন বাদল রায় তাদের (কবিতা) বাড়িতে এসে সুদের টাকার জন্য অশ্লীলভাষায় গালিগালাজসহ টাকার জন্য চাঁপ প্রয়োগ করে। একপর্যায়ে তার (বাদল) সামনে বসেই আত্মহত্যার জন্য যুগল সোম বিষপান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com