বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বার

স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এই স্লোগান নিয়ে আজ ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং হাত ধোয়ানো কৌশল শেখানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মোঃ ইমরান তরফদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আখতারুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রণজিৎ কুমার সরকারসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সুধীজন।

শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে র‌্যালি ও আলোচনা সভার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

সেখান থেকে র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।

পরে সেইন্ট বাংলাদেশ এর সহযোগিতায় হাত ধোয়ানোর কৌশল শেখানো হয়। আলোচনা সভায় অতিথিরা বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com