শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৩২ বার

জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন এই স্লোগান নিয়ে আজ ৬ অক্টোবর রবিবার সকাল ১০ টায় বিভাগীয় ও জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার গৌতম বাড়ৈ, সিভিল সার্জন বরিশাল ডাঃ মারিয়া হাসান, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইনসহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয় নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথিরা জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com