বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বরিশালে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৮ বার

বরিশাল একটি ব্যস্ততম নগরী। ছোট এই নগরীতে প্রায় ৫ লক্ষাধিক লোকের বসবাস। ফুটওভার ব্রিজ না থাকায় ব্যস্ত এ নগরীতে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা।

নগরীর ব্যস্ততম সড়ক নথুুল্লাবাদ, সরকারী হাতেম আলী কলেজ চৌমাথা, আমতলা মোড়, বটতলা চৌমাথা, জেলখানার মোড় সহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ছয়টি যন্ত্রচালিত পথচারী পারাপার (ওভার ব্রিজ) স্থাপন নগরবাসী প্রাণের দাবী। এ দাবী বাস্তবায়নের লক্ষে মানববন্ধন করেছে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর সদর রোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি নাইমুর রহমান মিলুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, গোলাম কিবরিয়া সেলিম, কাজী মিজানুর রহমান ফিরোজ, সুলতান মাহমুদ বাবুল, রেজাউল করিম বুলবুল, ইঞ্জিনিয়ার বদিউজছালাম রিয়াজ, কামুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তরা বলেন, স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় দেশের দক্ষিণ-পঞ্চিমাঞ্চল বিশেষ করে বিভাগীয় শহর বরিশালের অপ্রশস্ত মহাসড়ক ও আঞ্চলিক সড়কে দুরপাল্লার যানবাহনের চাপ বহুগুণে বেড়ে যাওয়ার ফলে প্রায় সময় অনাকাঙ্খিত দূর্ঘটনায় বিভিন্ন শ্রেনি পেশাজীবী ও শিক্ষার্থীদের জীবন হানি ঘটছে।

পথচারীরা ঝুঁকিনিয়ে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। তাই দ্রুত নগরীর গুরুত্বপূর্ন স্থানে জনসাধারণের জীবন রক্ষার্থে এস্কেলেটর ফুটওভার ব্রীজ নির্মাণ করার জন্য সিটি মেয়র সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com