বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

বরিশালে প্রকাশ্যে গুলি : জনমনে আতঙ্ক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার

বরিশাল নগরীর রিফিউজি কলোনিতে প্রকাশ্যে প্রতিপক্ষের ওপর গুলি ছোড়ার ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

এমনই অভিযোগের ভিত্তিত্বে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ওই কলোনিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে।

এরপূর্বে বুধবার দিবাগত রাত এগারোটার দিকে নগরীর নূরিয়া স্কুলের পিছনে সরদার মঞ্জিলের সামনে গুলির ঘটনা ঘটলেও পুলিশ কর্মকর্তাদের দাবি গুলি নয়; ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

তবে রাতের গোলাগুলির ঘটনার একটি ভিডিও চিত্রে দেখা গেছে, মোটরসাইকেলে করে দুই যুবক প্রকাশ্যে গুলি ছুড়তে ছুড়তে যাচ্ছে।

সেসময় সড়কের দু’পাশে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করছে অনেকে।

স্থানীয়দের অভিযোগ, রিফিউজি কলোনীর কসাই সালামের ছেলে রকি তার প্রতিপক্ষ নাকা কাটা রুবেলকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছে।

রকি ও রুবেলের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিরোধকে কেন্দ্র করে বুধবার রাতে প্রকাশ্যে গুলি চালিয়েছে রকি।

এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে।

কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম গোলাগুলির ঘটনা অস্বীকার করে বলেন, মাদকের ঘটনা নিয়ে দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সেখানে গোলাগুলির কোন ঘটনা ঘটেনি, দেশীয় অস্ত্র ছিলো।

এ ঘটনায় একপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

তবে বৃহস্পতিবার বিকেলে যৌথ বাহিনীর অভিযানের পর অভিযুক্ত রকি ও রুবেল আত্মগোপন করায় তাদের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com