রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

বরিশালে থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ : নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ বার

বৈরী আবহাওয়া ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সাথে বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ বরিশালের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এতে বরিশাল থেকে অভ্যন্তরীণ লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হলেও ঢাকা-বরিশাল রুটের লঞ্চ চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আবহাওয়া পরিস্থিতি বুঝে ঢাকা-বরিশাল রুটের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা। এতে পানিবন্দি হয়ে পড়েছে বিভিন্ন এলাকার বাসিন্দারা। বৃষ্টির কারণে অনেকেই প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতে পারছেন না।

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের উচ্চ-পর্যবেক্ষক আঃ কুদ্দুস বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। সবশেষ বিকেল ৩টা পর্যন্ত সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১৫ নটিক্যাল মাইল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com