মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

বরিশালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু : নতুন আক্রান্ত ১৫১ জন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসমা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

এছাড়া একই সময়ে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে আরও ১৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। মৃত আসমা বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা। তিনি গত বুধবার শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর বিভাগজুড়ে মোট মারা গেছেন ২৩ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫১ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি বরগুনা হাসপাতালে ৫৬ জন, বরিশাল শেবাচিম হাসপাতালে ২২ জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ১৭ জন, পটুয়াখালী জেলার বিভিন্ন হাসপাতালে ২৩ জন, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫ জন, ভোলায় পাঁচজন ও পিরোজপুরে সাতজন ব্যক্তি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com