বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন!

বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু : নতুন সনাক্ত ২৮৩

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৫৬ বার

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৮৩ জনের।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল থেকে  এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন, বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ডের বাসিন্দা লিটন মুন্সি (৪০) ও জেলার উজিরপুর উপজেলার ডাবেরকুল গ্ৰামের অভিনাষ (৪৩)। তারা দুজনেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩০ হাজার ৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৯৮৮ জন।

বিভাগে এখন পর্যন্ত ১৩৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১০০ জন।

যার মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৮ জন ও বরিশাল জেনারেল হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভোলা সদর হাসপাতালে নয় জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচ জন, পিরোজপুর সদর হাসপাতালে বারো জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে সাত জন ও ঝালকাঠি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৮৭, পটুয়াখালীতে ৫৩ জন, পিরোজপুরে ৭১ জন, ভোলায় ৩৩ জন, বরগুনায় ৩৪ জন ও ঝালকাঠিতে ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৯৪৪ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com