বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ বার

আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় আসন্ন শারদীয় দুর্গাপুজা উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারো জেলা প্রশাসন এর আয়োজনে শারদীয় দুর্গাপুজা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে পূজামণ্ডপসমূহে নিরাপত্তা, আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, উপপরিচালক স্থানীয় সরকার গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, সেনা কর্মকর্তা মেজর হাফিজ ও মেজর মোহাম্মদ রাশেদ খান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) মোঃ ফারুক হোসেন, জেলা ও মহানগরীর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি প্রমূখ।

শুরুতে সকলের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় পরে অতিথিরা আসন্ন শারদীয় দুর্গাপুজা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন আলোচনা করেন।

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বরিশালে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে, ভক্তরা প্রস্তুত মা দুর্গার আরাধনায় অপেক্ষায়।

এবারও শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন।

পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে পূজা মন্ডপগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পর্যাপ্ত সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com