বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশালে জাতীয় পার্টির মিছিলে হামলা; আহত ৫ ;অফিসে হামলা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৯১ বার

জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অর্তকিতভাবে হামলা চালিয়ে এ ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহবায়ক ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।

হামলাকারীরা নগরীর ফকিরবাড়ি রোডস্থ জাপা অফিসের আসবাবপত্র, চেয়ার, টেবিল, কম্পিউটার, টিভিসহ অন্যান্য মালামাল ভাঙচুর করেছে।

এসময় হামলাকারীরা কার্যালয়ের সামনে জাপাকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন ধরনের শ্লােগান দিতে থাকেন।

এর পূর্বে জাপা চেয়ারম্যানের রংপুরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে শনিবার বিকেলে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা নগরীর ফকিরবাড়ি কার্যালয় থেকে সদর রোডের কাছাকাছি পৌঁছলে কতিপয় সন্ত্রাসীরা লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

এতে কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়। তাৎক্ষণিক আমাদের নেতাকর্মীরা তা প্রতিহত করে এবং ধাওয়া দিয়ে হামলাকারীদের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে।

গণঅধিকার পরিষদের জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দোসর জাপার নেতাকর্মীরা আপত্তিকর শ্লোগান দিয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

হামলায় গণ অধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সভাপতি শামিম রেজা, সাধারণ সম্পাদক হাসানসহ ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, জাপার লোকজনে একজনকে মারধর করে আহতাবস্থায় পুলিশের কাছে সোর্পদ করেছে।

ওসি আরো বলেন, জাপা কার্যালয়ে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com