বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১১৪ বার

কর্মের সুবাদে দীর্ঘদিন ঢাকায় বসবাসের পর গ্রামের বাড়িতে বেড়াতে আসা ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করেছে বিএনপির নেতাকর্মীরা।

ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামে।

নিহত রাসেদ সিকদার (২৪) ওই গ্রামের কালাম সিকদারের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় হামলায় আহত ছাত্রলীগ কর্মী রাসেদ সিকদারকে প্রথমে গৌরনদী, পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে রাতেই আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাসেদের মৃত্যু হয়।

আজ শনিবার ভোরে নিহতের লাশ বাড়িতে আনা হয়।

খবর পেয়ে শনিবার সকালে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত ছাত্রলীগ কর্মী রাসেদের বাবা কালাম সিকদার জানান, ঢাকার একটি প্লাস্টিক কারখানায় দীর্ঘদিন থেকে কাজ করে আসছিলো রাসেদ।

শুক্রবার বিকেলে সে গ্রামের বাড়িতে বেড়াতে আসে।

ওইদিন সন্ধ্যায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে রাসেদকে মারধর করে গুরুত্বর আহত করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com