বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য জালাল উদ্দীন সরদার, চাঁদশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ সিকদার। গ্রেপ্তারকৃত অপর দুইজনের তথ্য থানা পুলিশ না দেওয়ায় তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন-থানার ডিউটি অফিসার থেকে শুরু করে ওসি (তদন্ত) এবং অফিসার ইনচার্জকে (ওসি) ফোন দিয়েও গ্রেপ্তার অপর দুই আওয়ামী লীগ নেতাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। এমনকি কোন মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে সেই তথ্যও থানার কোন দায়িত্বশীল কর্মকর্তারা দিতে পারেননি।

তবে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল মোবাইল ফোনে বলেছেন-চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে মোবাইল ফোনে তিনি (ওসি) গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয় জানাতে পারেননি। থানার ডিউটি অফিসারের কাছে ফোন দেওয়া হলে তার কাছে কোন তথ্য নেই বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com