রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

বরিশালে ঈদ পরবর্তী সড়ক নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসনের মহাসড়কে অভিযান

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১১৮ বার

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল জেলার বিভিন্ন অংশে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন গাড়ী বন্ধসহ সড়ক নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণে বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম এর নির্দেশনায় ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ ও বরিশাল সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচলানা করা হয়।

এ সময় তারা স্পিডোমিটার দিয়ে গাড়ির গতিসীমা পরীক্ষা করেন। দূরপাল্লার গাড়িগুলোকে মহাসড়কে গতিসীমা মেনে চলতে সতর্ক করা হয়।

রুটপারমিট বিহীন গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত ভাড়া আদায় প্রভৃতি অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিধান মোতাবেক ২টি মামলায় ২০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

যাত্রী ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন বরিশালের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com