বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায়

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৩৩৭ বার
আগামী রোববার পবিত্র ঈদুল আযহা পালিত হবে। এবারের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায় বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
এরপর বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। টিঅ্যান্ডটি কলোনী জামে মসজিদে সকাল ৭ টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন উক্ত মসজিদের খতীব ও ইমাম হাফেজ মাওলানা মোঃ এনামুল হক।
সকাল ৭ টা ৩০ মিনিটে আদালতপাড়া জামে মসজিদে। বরিশাল কেন্দ্রীয় জামে কসাই মসজিদে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়।
এতে ইমামতি করবেন, মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব কাজী আবদুল মন্নান, ২য় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯ টায় এতে ইমামতি করবেন মসজিদের সানি ইমাম কামাল উদ্দিন মঈনী।
জামে এবায়দুল্লাহ মসজিদে সকাল ৮ টায় প্রথম জামাত, ২য় জামাত সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হবে। জামে বায়তুল মোকাররম মসজিদে সকাল সাড়ে ৭ টায় ১ম এবং ২য় জামাত সাড়ে ৮ টায় আদায় করা হবে।
চরমোনাই ঈদ মাঠে সকাল সাড়ে ৮ টায়, গুঠিয়া জামে মসজিদে এবং নেছারাবাদ দরবার শরীফে সকাল ৮ টায় ঈদের নামাজ আদায় করা হবে।
বায়তুল নাজাত মসজিদে সকাল ৮টায়। এছাড়া নগরীর শতাধিক মসজিদে সকাল ৭ টা থেকে ১০ টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com