বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৭ বার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর বুধবার রাত ১২টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথম ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: শওকত আলী, বরিশালের রেঞ্জ ডিআইজি জামিল হাসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহিদুল ইসলাম প্রমুখ।

পরে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের একাংশের নেতৃবৃন্দ, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ’র পক্ষে কাউন্সিলর বৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগ, শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সকালে সাধারণ মানুষের শ্রদ্ধার ফুলে ঢেকে যায় শহিদ মিনার।

এ ছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com