মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বরিশালে আওয়ামী লীগের চার নেতা-নেত্রী গ্রেপ্তার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৮১ বার

বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝাড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিনজন নেতা ও একজন নেত্রীকে গ্রেপ্তার করেছে।

আজ শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-গৌরনদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গৌরনদী উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম টিটু, শ্রমিক লীগের গৌরনদী পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি সোহরাব হোসেন, মহিলা লীগের উপজেলা শাখার সদস্য সালমা আক্তার ছবি এবং স্বেচ্ছাসেবক লীগের আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি ফিরোজ শিকদার।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, চাঁদশী এলাকার বিএনপি নেতা বাচ্চু সরদার ও ফিরোজ হাওলাদারের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার সন্দেহভাজন আসামি হিসেবে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে থানা পুলিশ নিষিদ্ধ সংগঠনের তিনজনকে গ্রেপ্তার করেছেন।

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান জানান, আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলামের ওপর ২০২২ সালের ১৪ নভেম্বর গৈলা বাজারে বসে হামলা চালিয়ে তাকে আহত করে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় চলতি বছর ১২ জানুয়ারি রাতুল বাদি হয়ে মামলা দায়ের করেন।

ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে শুক্রবার রাতে ফিরোজ সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com