শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বরিশালে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৭৭ বার

নগরীর এয়ারপোর্ট থানার ২৯ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ি ও হাওলাদার বাড়ির মাঝখানে কচুরিপানা বেষ্টিত ডোবার মধ্য থেকে আজ শনিবার দুপুরে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির সিকদার জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাল গেঞ্জি ও জিন্সের কালো প্যান্ট পরিহিত পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়।

সুরাতহালে লাশের শরীরে অসংখ্য কোপের চিহ্ন দেখতে পাওয়া গেছে।

ওসি আরও জানান, অজ্ঞাতনামা যুবকের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনা তদন্তের জন্য ইতোমধ্যে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com