শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

বরিশালে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৪৫৬ বার

অগ্রণী ব্যাংক বরিশাল সার্কেলাধীন সকল নির্বাহী অঞ্চল প্রধান, চকবাজার কর্পোরেট শাখা প্রধান ও সকল শাখা ব্যবস্থাপকদের নিয়ে আয়োজিত ব্যবস্থাপক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (১১ মার্চ) সকাল দশটায় বরিশাল নগরীর বিএম কলেজ সড়ক সংলগ্ন গণগ্রন্থাগার মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ মুরশেদুল কবীর,

উপব্যবস্থাপনা পরিচালক শ্যামল কৃষ্ণ সাহা, মহাব্যবস্থাপক এইচআরপিডিওডি মোঃ আমিনুল হক, বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ গোলাম কিবরিয়া।
প্রথম সেশনে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল অঞ্চলের মহাব্যবস্থাপক মোঃ গোলাম কিবরিয়া । এরপরই অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বক্তব্য রাখেন।
পরবর্তীতে দ্বিতীয় সেশনে ব্যাংকের আর্থিক বিষয় ও অন্যান্য বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা হয় বরিশাল বিভাগের সকল স্তরের শাখা ব্যবস্থাপক গন এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংকের আর্থিকভাবে আরো কিভাবে উন্নয়ন করা যায় এবং সাধারণ মানুষের সেবায় আর্থিক প্রতিষ্ঠান হিসাবে অগ্রণী ব্যাংকের ভূমিকা এবং করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় । সকলকে সাধারণ মানুষের পাশে থেকে অর্থনৈতিক চালিকাশক্তি দেশের উন্নয়নের লক্ষ্যে অগ্রণী ব্যাংকের সেবার পরিধি আরো বাড়িয়ে সামনের দিকে এগিয়ে চলার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশ প্রদান করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ মুরশেদুল কবীর।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুপাতলী অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com