রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

বরিশালের হাতেম আলী কলেজের মার্কেটিং বিভাগে প্রথমবারের মত দেয়ালিকা প্রকাশ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২০৬ বার

শিক্ষার্থীদের মেধাবিকাশের কথা মাথায় রেখে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের মার্কেটিং বিভাগের আয়োজনে প্রথমবারের মত “আলোকিত মার্কেটিয়ান্স” শিরোনামে একটি বর্নালী দেয়ালিকা প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় এ দেয়ালিকার উদ্বোধন করেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অধ্যক্ষ প্রফেসর হারুন-অর-রশিদ হাওলাদার।

মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান পলাশ শিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আখতারুজ্জামান খান, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর আজমল হোসেন।

এছাড়ও কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, মার্কেটিং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্নাঢ্য এ আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন মার্কেটিং বিভাগের প্রভাষক সেতু আক্তার এবং বিভাগের এক ঝাক তরুন শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন এ ধরনের আয়োজন তরুন শিক্ষার্থীদের মেধাবিকাশে সহায়ক।

এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও মার্কেটিং এর বিভাগীয় প্রধান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com