মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বরিশালের বাবুগঞ্জে উদ্ভোধনের আগেই হেলে পড়লো কালভার্ট

স্টাফ রিপোর্টার, বরিশাল
  • আপডেট টাইম : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার

বরিশালের বাবুগঞ্জে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় উদ্বোধনের আগেই একটি বক্স কালভার্টে ফাটল ধরেছে। এ ঘটনার পর ফাটলের স্থানে বালু-সিমেন্টের প্রলেপ দেওয়া হয়েছে। এতে যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে কালভার্টটি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চারটি গাইড ওয়ালে ফাটল ধরে হেলে পড়ে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ডিক্রিরচর গ্রামের বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন খালের ওপর প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে বক্স কালভার্টটি নির্মাণ করা হয়।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে কালভার্টে ১৬ মিলিমিটার রডের জায়গায় ১২ মিলিমিটার রড ব্যবহার করে ঠিকাদারি প্রতিষ্ঠান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে দিনে জনসম্মুখে কাজ করার নির্দেশ দেন।

তারা আরও জানান, পিয়ন দিয়ে কাজটি তদারকি করা হয়েছে। তাকে এলাকায় ‘ইঞ্জিনিয়ার’ হিসেবে পরিচিতি দেন সালেহা কবির এন্টারপ্রাইজের ঠিকাদার মো. মনির। এ বিষয়ে জানতে ঠিকাদার মো. মনিরকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহেল হোসেন বলেন, নির্মাণাধীন বক্স কালভার্টে ফাটলের বিষয়টি শুনেছি। এখনো কাজ হস্তান্তর হয়নি। ওই কাজের বিল এখনো ঠিকাদার পাননি। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, কালভার্টের গাইড ওয়ালে ফাটলের একটি ভিডিও পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com