মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

বরিশালের পেঁয়াজের বাজার অভিযান

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৬ বার

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী এবং শাহরুখ আলম শান্তনু এর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাগণের সহযোগে বরিশাল সিটি কর্পোরেশনের পিয়াঁজ পট্টি, হাঁটখোলা এলাকায় বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।

পাইকারি বিক্রেতাদের নির্ধারিত মূল্যে বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়। এছাড়াও, একটি মামলায় একজন পাইকারি বিক্রেতাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। প্রসিকিউশন প্রদান করেন কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো: রাসেল খান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com