শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালের গৌরনদীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৬ ডাকাত গ্রেপ্তার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৩ বার

বরিশালের গৌরনদীতে দেশীয় তৈরি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ডাকাতির সরঞ্জামসহ আন্ত:জেলা ডাকাত দলের সরদারসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন গৌরনদী উপজেলার চররমজানপুর গ্রামের মো. সেলিম সরদারের ছেলে রবিউল ইসলাম, বরগুনা জেলার আমতলী থানার কলাগাছিয়া গ্রামের মৃত আমজেদ হাওলাদারের ছেলে ডাকাত সরদার মো. দেলোয়ার হোসেন, পটুয়াখালী জেলার পসারবুনিয়া গ্রামের মৃত আনোয়ার মীরার ছেলে মোতালেব মীরা, বরগুনার আমতলী উপজেলার ছোটবগি গ্রামের মো. আ. কাদের প্যাদার ছেলে হারুন, বরগুনার বেতাগী উপজেলার মো. সৈয়দ ফকিরের ছেলে মো. আমিনুল ফকির, পটুয়াখালী সদরের মো. সোহরাব সিকদারের ছেলে মো. ছগির সিকদার।

৬ ডাকাত গ্রেপ্তার ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার সকাল ১১ টায় বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, চলতি বছরের (১১ জুন) বরিশালের গৌরনদী উপজেলার কেফায়েতনগর এলাকার তানিয়া বেগমের বাসার ঘরের গ্রিল কেটে ডাকাত দল পরিবারের সকল সদস্যদের হাত পা ও মুখ বেঁধে স্বর্ণালংকার ও মোবাইল ফোন, নগদ টাকা লুট করে। ওই ঘটনায় গৌরনদী থানায় মামলা দায়ের করেন তানিয়া বেগম।পরে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. হেলাল উদ্দিনসহ পুলিশের একটি দল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত সরদার মো. দেলোয়ার হোসেনসহ ৬ জনকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় তৈরি একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি, স্বর্ণ, রেঞ্জ, প্লাস, চাপাতি, ছুরি ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করে।

পুলিশ সুপার আরও বলেন, প্রথমদিকে গ্রেপ্তারকৃত আসামি রবিউল ইসলাম এবং মোতালেব মীরা ডাকাতির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার আরো জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com