বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালের উজিরপুরে র‌্যাবের অভিযান অত্যাধুনিক বিদেশি পিস্তল সহ যুবক গ্রেফতার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ বার

ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে দুষ্কৃতিকারীরা সারাদেশে চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ব্যাব-৮, বরিশাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশালের উজিরপুর থানাধীন ধামুরা এলাকায় এক যুবক সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে একটি বিদেশী আগ্নেয়াস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছে।

সেপ্রেক্ষিতে, আজ ২৯ সেপ্টেম্বর র‍্যাব -৮, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল বরিশাল জেলার উজিরপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ তুষার মাহমুদ (২৪), পিতা-আব্দুল জলিল বালী, সাং-ধামুরা, থানা-উজিরপুর, জেলা- বরিশাল’কে গ্রেফতার করে।

এসময় আসামীর নিজ হেফাজতে থাকা একটি স্পেনের তৈরী ৪.৫ ক্যালিবার পিস্তল উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বেও ধর্ষণের মতো সামাজিক অপরাধে মামলা রয়েছে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com