বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশালের আগৈলঝাড়ায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার
ফাইল ফটো

বরিশালের আগৈলঝাড়ায় বজ্রপাতে শারমিন খানম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বাগধা ইউনিয়নের মধ্য আমবৌলা গ্রামে এ ঘটনা ঘটে। শারমিন দুই সন্তানের জননী ছিলেন।

নিহত শারমিন খানমের বাবার নাম মৃত আবু হাওলাদার এবং স্বামীর নাম শাহিন হোসেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে শারমিন খানম বাড়ির আঙিনায় কাজ করতে ছিলেন।

এ সময় আকস্মিক বজ্রপাতের শিকার হলে তাকে পাশ্ববর্তী গোপালগঞ্জের কোটালীপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শারমিনের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com