শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

বরিশালে ভ্রাম্যমান আদালতে মাদক বিক্রেতার কারাদন্ড

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার

একটি আশ্রয়ন প্রকল্পের ঘর থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি ও গাঁজাসহ আটক বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ তিনশ’ টাকা অর্থদন্ড করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ দিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রিফাত আরা মৌরি।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানিয়েছেন, গৌরনদীর বার্থী ইউনিয়নের বেজগাতি এলাকার বাসিন্দা মৃত বিমল দাসের ছেলে লিটন দাসকে (৩০) ওই এলাকার একটি আশ্রয়ন প্রকল্পের ঘর থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি ও ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতকে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে সোর্পদ করার পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে লিটন দাসের বিরুদ্ধে উল্লেখিত রায় ঘোষণা করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, ওইদিন বিকেলে দন্ডপ্রাপ্তকে বরিশাল কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com