শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ফরিদপুরে আবুল কালামকে মনোনয়ন না দেওয়ার জোড় সুপারিশ

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৯১ বার
গত উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর বিপক্ষ নির্বাচনী কাজ করেন নগরকান্দার ডাঙ্গি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাজী আবুল কালাম। তিনি দলীয় সিদ্ধান্ত না মেনে নৌকার বিপক্ষে কাজ করেন।
দলীয় সিদ্ধান্ত না মেনে সে সময় সে আনারস মার্কার প্রার্থী বাবুল কাজীর পক্ষে নির্বাচন করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে, সে একজন দূর্নীতিবাজ চেয়ারম্যান, তার বিরুদ্ধে জনগণের পক্ষ থেকে দূর্নীতির অনেক অভিযোগ রয়েছে বলে আসন্ন নির্বাচনে প্রার্থী না করার জন্য স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডকে গত ০৫ অক্টোবর লিখিত ভাবে সুপারিশ করেছেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার।
এবিষয়ে ডাঙ্গি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ এনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডকে সুপারিশ করেছেন তা মিথ্যা, ভিত্তিহীন। আমি আওয়ামীলীগ পরিবারের সন্তান এবং আমি ৩৫ বছর ধরে আওয়ামীলীগ করি।
উল্লেখ্য, আগামী ১১ই নভেম্বর সালথা ও নগর কান্দা উপজেলার ১৭ টি ইউ পি নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com