শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ফরিদপুরের নগরকান্দায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নানা অভিযোগ 

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৭৯৯ বার
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তামলা ইউনিয়নের আলমগীর ফকিরের পুত্র ছাত্রলীগ নেতা শাহ্ মেহেদী হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে লিখিত ভাবে অবগত করেছেন নগরকান্দা  উপজেলা ছাত্রলীগ শাখার সাবেক সভাপতি মীর আলামিন বাবু ও সাধারন সম্পাদক কাম্রুজ্জামান কামরান ।
অভিযোগ সুত্রে জানা যায় শাহ্ মেহেদী হাসান ছাত্রলীগের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করে আসছে দীর্ঘ দিন ধরে । বিভিন্ন অপকর্মের দায়ে এই পর্যন্ত নগরকান্দা থানায় ৭ টি মামলা হয়েছে বলে জানা যায়।
এই অপকর্ম করেও সম্প্রতি নগরকান্দা উপজেলার ছাত্রলীগ শাখার গুরুত্বপূর্ণ পদে যাবার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগে উল্লেখ করেছেন এবং মেহেদী হাসানের মতো একজন সন্ত্রাসী , চাদাবাজ , মাদক ব্যবসায়ীকে নিয়ে নগরকান্দা ছাত্রলীগের কমিটিতে অন্তর্ভুক্ত করলে ধ্বংস ছাড়া আর কিছুই পাওয়া যাবে না , তাকে যেন গুরুত্ব পূর্ণ পদ-পদবী না দেয়া হয়।
এই  বিষয়ে মেহেদী হাসানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে  ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক , ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক সহ একাধিক সাংবাদিক সংস্থাকে।
অভিযোগ প্রাপ্তির বিষয়ে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান জানান , আমি এখনো মেহেদী হাসানের বিরুদ্ধে  অভিযোগপত্র পাইনি । অভিযোগ পত্র হাতে পেলে যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়া হবে ।
তিনি আরো জানান , ছাত্রলীগ কমিটিতে কোন দুষ্কৃতি কারীদের জায়গা হবে না ।
এই বিষয়ে ছাত্রলীগ নেতা শাহ্ মেহেদী হাসান জানান, আমার বিরুদ্ধে ৭ টি মামলা হয়নি মামলা হয়েছে ২ টি , কিছু ব্যক্তিরা আমার সুনাম নষ্ট করার জন্য মিথ্যাচার চালাচ্ছে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com