বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

প্রধানমন্ত্রীর বরাদ্দেই বরিশাল হবে আধুনিক

জাহিদ হোসাইন জুয়েল. বরিশাল
  • আপডেট টাইম : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২৬২ বার

গত দশ বছরে বরিশালে অবকাঠামোগত কোন উন্নয়ন হয়নি, এমনটাই দাবি করেছেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক ব্যবস্থা নেই বললেই চলে বলে কঠোর মন্তব্য করেন তিনি। এখানে দায়িত্বশীল নেতৃত্বের অভাব ছিল, যার ফলে বরিশাল নগরী অগ্রসর হতে পারেনি।

আগামী ১৪ নভেম্বর অভিষেক অনুষ্ঠানের আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কালুশাহ্ সড়কের বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন নবনির্বাচিত মেয়র।

মতবিনিময় অনুষ্ঠানে মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, দৈনিক বরিশাল প্রতিদিন পত্রিকার সম্পাদক কাজী মফিজুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক হুমায়ুন কবির, আখতার ফারুক শাহীন, নাছিম উল আলম, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক ফেরদাউস সোহাগ, সহ-সভাপতি রাহাত খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, যারা বর্তমানে বিসিসি পরিচালনা করছেন, তাদের যোগ্যতা নেই। এখানে কোন নতুন অফিসার আসতে চান না। কি কারণে আসতে চাননা তা সবাই জানে। সিটি করপোরেশনের সচিব, সিও, ম্যাজিস্ট্রেট নেই। এটা পুনর্গঠন করা আমাদের দায়িত্ব। বরিশালকে নতুনভাবে গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়ে আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, বরিশালের উন্নয়নের ইচ্ছা তাঁর আছে। এ কারণেই তিনি বরিশালের উন্নয়নে ৭৯৭ কোটি টাকা অনুমোদন দিয়েছেন। বরিশালবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বরাদ্দ দিয়েই নগরীর জলাবদ্ধতা, সড়ক সংস্কার, বর্জ্যব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। বরিশালকে একটি শিল্প বান্ধব নগরী হিসেবে গড়ে তোলাই হবে আমার অঙ্গিকার।

বরিশালের স্বাস্থ্য ব্যবস্থার ওপর জোর দিয়ে মেয়র বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল জেনারেল হাসপাতালে চরম অব্যবস্থাপনা রয়েছে। এখানে মানুষ কাঙ্খিত সেবা পাচ্ছে না। আমি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখেছি, ভাবতে পারিনা এখানে এতোটা অব্যবস্থাপনা। এখানকার অব্যবস্থাপনার বিষয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করে নতুন ভবনসহ সমস্যার সামাধান করা হবে।

মেয়র বলেন, বরিশালের দুটি বাস টার্মিনালেও ব্যাপক অব্যবস্থাপনা রয়েছে। এখানে স্যানিটেশন ব্যবস্থা নেই, পার্কিং ব্যবস্থা নেই, ভবন ভেঙে পড়ছে। এই দুটি টার্মিনালের উন্নয়ন প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সামনে জাতীয় নির্বাচন। এজন্য প্রকল্প বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে।

 

সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রসঙ্গ টেনে নবনির্বাচিত মেয়র বলেন, আমি ব্যক্তিগতভাবে কারো প্রতি অবিচার করবো না। তবে কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এসময় বরিশালের উন্নয়ন এবং বরিশালকে নতুন করে পুনর্গঠনে সর্বস্তরের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন মেয়র। পাশাপাশি সাংবাদিকদের দায়িত্বশীল আচরণ কামনা করেন তিনি।

পরে মতবিনিময় সভায় অংশ নেয়া সাংবাদিকবৃন্দ বরিশাল সিটির উন্নয়নে মেয়রকে সহযোগিতার পাশাপাশি নগর উন্নয়নে পরামর্শ দেন। সেই সাথে সাংবাদিকদের পেশাগত কাজে মেয়রকে পাশে থেকে সহযোগিতা কামনা করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com