সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর, বিএনপি নেতা আটক

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১৭৮ বার

পটুয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের অভিযোগে মনিরুল ইসলাম সুজন বেপারী(৪৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সুজন পটুয়াখালী পৌর এলাকার ০৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রোববার দিবাগত রাতে শহরের পিডিএস মাঠ সংলগ্ন নিজ বাসা থেকে গ্রেফতার করে সদর থানার পুলিশ। সুজন মৃত বজলুল হক ফকু বেপারীর ছেলে।

জানা যায়, গত ৩ জানুয়ারী পৌর এলাকার ৭-৮-৯ ওয়ার্ড এর সংরক্ষিত কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা নাজিরা ইসলাম রিয়া এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

এর আগে পটুয়াখালী শহরের বিভিন্ন জায়গায় নতুন বছরের প্রথমদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে শুভেচ্ছা সংক্রান্ত বেশ কিছু ব্যানার স্থাপন করেন কাউন্সিলর নাজিরা ইসলাম রিয়া। ঐ দিন পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের শশ্মানের সামনে স্থাপনকৃত ব্যানার ভাংচুর ও কুপিয়ে বিনষ্ট করে মনিরুল ইসলাম সুজন নামের ঐ যুবক।

পরে এ ঘটনায় ৩ জানুয়ারী লিখিত ভাবে থানায় অভিযোগ করে নাজিরা ইসলাম রিয়া। এছাড়াও সুজনের বিরুদ্ধে শ্লীতাহানীর অভিযোগ আনা হয়েছে। অভিযোগ রয়েছে আটককৃত সুজন র্দীঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে আসছিলেন।
পটুয়াখালী সদর থানার এসআই হিরন মোল্লা বলেন, বেশ কয়েকটি অভিযোগে সুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com