বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রথমদিনে হাবিপ্রবিতে ভর্তি ৪১২ জন, আসন খালি ৭৯৩ টি

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ২৮৩ বার
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি)  ছয়টি অনুষদের অধীনে স্নাতক প্রথমবর্ষে সর্বমোট ৪১২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
বৃহঃপতিবার ( ৬ জানুয়ারি ) সকাল সাড়ে নয়টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলে ভর্তি কার্যক্রম।
শিক্ষার্থী ভর্তির হার (প্রায় ৩৪.১৯% )  বিগত কয়েক বছরের তুলনায় কম হওয়ায় ভর্তি কার্যক্রম  নিয়ে সন্তোষ প্রকাশ করেছে করেছে শিক্ষার্থীরা।
বিজ্ঞান অনুষদ ঘুরে দেখা যায় রসায়ন বিভাগে ভর্তি হয়েছে ১৭ জন ( ফাঁকা ৫৮ টি ), পদার্থবিজ্ঞানে ২৮ জন (ফাঁকা ৪৭ টি),  গণিতে ২৬ জন (ফাঁকা ৫৪ টি) এবং পরিসংখ্যানে ৩৪ জন (ফাঁকা  ৪৬ টি) শিক্ষার্থী ভর্তি হয়।
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ ঘুরে দেখা যায়, সিএসই বিভাগে ভর্তি হয়েছে ১০ জন (ফাঁকা ৫০ টি) , ইইই বিভাগে ১২ জন  ( ফাঁকা ৪৮ টি)  ও ইসিই বিভাগে বিভাগে ভর্তি হয়েছে ১৯ জন শিক্ষার্থী ( ফাঁকা ৪১ টি )।
এদিকে, মৎস্যবিজ্ঞান অনুষদে ভর্তি হয়েছে ২৯ জন ( ফাঁকা ৫১ টি), কৃষি অনুষদে ভর্তি  হয়েছে ১২০ জন ( ফাঁকা ১৮০ টি) এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদে ভর্তি হয়েছে ৩০ জন (ফাঁকা ৫০ টি) শিক্ষার্থী ।
অন্যদিকে, ইঞ্জিনিয়ারিং অনুষদের এগ্রিকালচারাল এ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল  ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয় ১৫ জন( ফাঁকা ৪৫ টি ) , ফুড এ্যান্ড প্রোসেসিংইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয় ১৭ জন (ফাঁকা ৪৩ টি), সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয় ১৫ জন (ফাঁকা ৩৫ টি ), স্থাপত্যবিভাগে ভর্তি হয় ৩২ জন ( ফাঁকা ৩ টি ) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয় ৮ জন (ফাঁকা ৪২ টি) জন শিক্ষার্থী।
রবিবার (০৯ জানুয়ারি) হাবিপ্রবিতে বিজনেস স্টাডিজ ও সোশ্যাল সাইন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের মেধা তালিকার ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভর্তি কার্যক্রম নিয়ে জানতে চাইলে ভর্তি কমিটির সচিব ও হাবিপ্রবির রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক বলেন, “যথাযত স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকেই শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রমে অংশ নেয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি প্রক্রিয়া সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর “।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com