রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

প্রতি বছর শিক্ষার্থীদের ৮৭ লক্ষ ৬০ হাজার ফি উত্তোলনের টাকা কোথায় ব্যায় হয় জানতে চায় শিক্ষার্থীরা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৪৫ বার

সরকারী বিএম কলেজে শিক্ষার্থীদের ফি বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছাত্রফ্রন্ট নেতা বিজন সিকদার ও ছাত্র নেতা আসাদের উপর সন্ত্রাসী ছাত্রলীগ সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বরিশাল মহানগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সহ বিক্ষোভ করেছে নগরীতে।

 

আজ (১২) আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে একর্মসূচি পালিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর আহবায়ক সাগর দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, আহবায়ক ইমরান হাবীব রুমন,ছাত্র নেতা বিজন সিকদার,সুজন আহমেদ,ববি শিক্ষার্থী রাকিব,লামিয়া ইসলাম ও অদিতি ইসলাম,কাজল দাশ প্রমুখ।

 

এসময় ছাত্র নেতারা বলেন, প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে ৮৭ লক্ষ ৬০ হাজার টাকা করে ফি আদায় করে নিচ্ছেন।

 

গত ৪ বছরে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ফি আদায় করে নেওয়া শিক্ষকরা সেই টাকা কোন খাতে ব্যায় করেছে সাধারন শিক্ষার্থীরা আজ যানতে চায়।

 

তারা আরো বলেন এই করেনা কালীণ সময়ে অনেক সাধারন শিক্ষার্থীদের পরিবারের ঘড়ে চুলায় আগুন জলে নাই। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের উপর ফি’র বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে।

 

আমরা সাধারন শিক্ষার্থীরা যখন ফি কমানোর জন্য আন্দোলন করছি ঠিক সেই মুহুর্তে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের আন্দোলনে হামলা চালিয়ে ছাত্র ফ্রন্টের নেতা কর্মীদের আহত করে।

 

তাহলে আমরা কি ধরে নেব এই অতিরিক্ত টাকা সাধারন শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করে শিক্ষক নেতৃবৃন্দ ছাত্রলীগকে টাকার অংশ দিয়ে তারা চলছেন।

 

সমাবেশ শেষে পড়ে তারা নগরীতে একটি বিক্ষোভ মিছিল করে পুনরায় টাউন হলের সামনে এসে শেষ করেন।

 

উল্লেখ্য বুধবার সকালে সাধারন শিক্ষার্থীরা ফি কমানোর দাবীতে বিএম কলেজের সামনের সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে ছাত্রলীগের সদস্য হামলা চালিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা বিজন সিকদার ও আসাদ সহ বিভিন্ন শিক্ষাথীদের উপর হামলা চালিয়ে আহত করে বলে ছাত্র ফ্রন্ট সংগঠন থেকে রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com