মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

পুত্রকে পিটিয়ে হত্যা করে পিতামাতার আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার, বরিশাল
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২০৭ বার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পিতামাতাকে মারধরের অভিযোগে হাসান গাজী (২০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করে পিতামাতা থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ২ টার সময় বাকেরগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভরপাশা গ্রামে এ ঘটনা ঘটেছে।

প্রতিবেশী সুরুজ জানান, নিহত হাসান গাজী ওই এলাকার জাফর গাজীর পুত্র এবং মাদকাসক্ত ছিলেন। মঙ্গলবার দুপুরে নেশার টাকার জন্য সে ঘর ভাঙচুর ও তার পিতামাতাকে মারধর করেন। ওই সময় নিহতের পিতা জাফর গাজী লোহার পাইপ দিয়ে পুত্রের মাথা ও ঘাড়ের উপর কয়েকটি বাড়ি দেয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

থানার ডিউটি অফিসার এএসআই জানান, বিকেল ৪টার দিকে জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম থানায় এসে জানায় তারা দুজনে মিলে পুত্রকে পিটিয়ে হত্যা করেছে। তাদের এ বক্তব্য শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত বলে ঘোষণা করেন। লাশ উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে পোস্টমর্টেমের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

নিকটাত্মীয় শাহজাহান জানায়, নিহত হাসান একজন মাদকাসক্ত। ঘটনার কিছুক্ষণ আগে সে তার বাবা-মার কাছে নেশার জন্য পাঁচ হাজার টাকা চায়। টাকার দিতে অস্বীকৃতি জানালে সে ঘর ভাঙচুর করে। এসময় তাকে বাঁধা দিতে গেলে সে তার পিতা মাতাকেও মারধর করে। ওই সময় তার পিতা জাফর গাজী লোহার পাইপ দিয়ে কয়েকটি বাড়ি দিলে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করেছে।

ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি পারিবারিক কলহের জের ধরে সংগঠিত হলেও যেহেতু এটি একটি হত্যাকাণ্ড। মামলা এজাহার করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com