বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

পীরগঞ্জ এ বজ্রপাতে পাঁচ শ্রমিকের মৃত্যু

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৪৭ বার

গাইবান্ধার সীমান্তবর্তী রংপুরের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার শোলাগাড়ি এলাকার এ বিইবি ইট ভাটায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের  আ. জলিল মিয়া (৬০), চকনদী গ্রামের নাজমুল ইসলাম (২২), একই গ্রামের সিয়াম মিয়া (২০), শাহাদত (২২) ও রশিদুল ইসলাম (২৮)। এরমধ্যে জলিল ভাটা এলাকায় ঘাস কাটতে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। বিকেলে বৃষ্টি শুরু হলে ভাটার পাশের একটি টিনের ছাপড়ার নিচে আশ্রয় নেন তারা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।

নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন ইটভাটার ম্যানেজার রবিউল ইসলাম।

পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের সবার বাড়ি পাশের সাদুল্লাপুর উপজেলায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com