সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

পিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৮

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ বার

পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর – নাজিরপুর সড়কের নুরানী গেট এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পরে ৮ জন নিহত হয়েছে।

রাত ৩ টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারের মধ্যে থেকে ৮ টি মৃতদেহ উদ্ধার করেছে।

প্রাইভেট কারটি কোথা থেকে কোথায় যাচ্ছিল তা এখনও জানা যায়নি। নিহতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৪ টি শিশু রয়েছে।

ঘটনাস্থলে থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের পাওয়া একটি মোবাইল ফোন থেকে নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০),মেয়ে মুক্তা (১২)ও ছেলে সোয়াইব (২)।

এ পরিবারটির বাড়ি শেরপুর জেলার খোলআচার পাড়ায়। নিহত মোতালেব এর এক আত্মীয় মোবাইল ফোনে তাদের পরিচয় নিশ্চিত করেছেন।

এছাড়া অপর ৪ জন হচ্ছে শাওন মৃধা(৩২), তার স্ত্রী আমেনা বেগম, ছেলে আবদুল­(৩)ও অপর ছেলে শাহাদাৎ (১০)। এ ৪ জনের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায়। নিহতদের মৃতদেহ পিরোজপুর সদর হাসপাতালে রাখা হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান জানান, প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মোতালেব নামে একজনের সাথে পাওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় পাওয়া গেছে। নিহত মোতালেব সেনাবাহিনীর সিভিল স্টাফ হিসেবে কর্মরত আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com