বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

পিএসজির সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষরের জন্য যাচ্ছেন মেসি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৫২ বার
ফাইল ফটো

স্পেনের টিভি চ্যানেল লা সেক্সতাকে হোর্হে মেসি জানিয়েছেন, “হ্যাঁ, লিও(মেসি) আজই পিএসজির সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করবে।

 

সবকিছু পরিকল্পনা মতো এগোলে আগামী বুধবারই তাকে দলটির নতুন খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয়া হবে।

 

এর কিছুক্ষণ আগেই ফ্রান্সের ক্রীড়া পত্রিকা লেকিপে জানায়, প্যারিসের দলটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা।

 

আগামী কয়েক ঘণ্টার মধ্যে আর্জেন্টাইন তারকা প্যারিসে পৌঁছাবেন বলেও পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে।

 

আর্জেন্টিনা ও বার্সেলোনার রেকর্ড গোলদাতার নতুন চুক্তিতে বার্সেলোনায় থেকে যাওয়ার জোর সম্ভাবনা ছিল। কিন্তু কাতালান ক্লাবটির আর্থিক দুরাবস্থা ও লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়মের বাধায় শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। এরপর গত রোববার কাম্প নউয়ে অশ্রু সিক্ত চোখে প্রিয় ঠিকানাকে বিদায় জানান মেসি।

 

বিশ্বের সবচেয়ে দামি দুই ফুটবলার নেইমার ও এমবাপেকে নিয়ে পিএসজির আক্রমণভাগ আগে থেকেই দারুণ শক্তিশালী। সঙ্গে মেসি যোগ দিলে অনেকের মতেই দলটির আক্রমণত্রয়ী হয়ে উঠবে আরও বিধ্বংসী।

 

বার্সেলোনার জার্সিতে ২১ বছরের পথচলায় রেকর্ড ৩৫টি শিরোপা জয়ী মেসিকে পেলে দলটির অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নও হয়তো এবার পূরণ হবে।

 

বার্সেলোনার হয়ে ৬৮২ গোল করে ক্লাবটির ইতিহাসে রেকর্ড গোলদাতা মেসি। লা লিগার সর্বোচ্চ গোলদাতাও তিনি। আরও অনেক রেকর্ডের মালিক মেসির ইন্সট্রগ্রামে অনুসারী প্রায় সাড়ে ২৪ কোটি। বানিজ্যিক দৃষ্টিকোণ থেকে ফ্রান্সের শীর্ষ লিগ লিগ ওয়ানের জন্যও হতে পারে মেসির সেখানে যোগ দেওয়া অনেক বড় সুখবর।

 

সূত্রঃ অনলাইন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com